ঢাকা | বঙ্গাব্দ

ভারতে হঠাৎ ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 895
ভারতে হঠাৎ ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৫ ছবির ক্যাপশন : ভারতে হঠাৎ ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৫

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শিল্পনগরী ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।

ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতি তলায় ১২টি করে।  পৌর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবন থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে কিছু বাসিন্দা তখনও বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনটির ‘বি’ উইং হঠাৎ ধসে পড়ে।

ঘটনার পরপরই বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ, থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছেন। 

এ ছাড়া উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : এন.এম.আই.এম নিউজ

কমেন্ট বক্স